সিলেটবৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ময়মনসিংহে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

admin
ডিসেম্বর ৭, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষ শুরু হয়। উপজেলা বিএনপি তাদের দলীয় কর্মসূচি পালনের সময় পুলিশের বাধায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে দলটির স্থানীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনাও ঘটে।

নান্দাইল থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে অবরোধের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ওঠার সময় নান্দাইল মাজার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ তাদের বাধা দেয়

। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এখন বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’