সিলেটরবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

মঙ্গল ও বুধবার অবরোধ ডেকেছে বিএনপি

admin
ডিসেম্বর ১০, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সরকার পতনের এক দফা দাবিতে আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আজ রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সকাল সাড়ে ৮টায় বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্কস্তবক অর্পণ করা হবে। সেখান থেকে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরেও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষেও আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানান রিজভী।