স্টাফ রিপোর্টার: সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।