সিলেটসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১৩

admin
ডিসেম্বর ২৫, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম।

এ ঘটনায় লেগুনা চালক ও অটোরিকশা চালককে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন দিরাই উপজেলার জোবায়ের হোসেন (৪০) ও জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের মজিদ আলী। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী লেগুনা ওভারটেক করতে গিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এ ঘটনায় লেগুনার ৬ যাত্রী, অটোরিকশার চালকসহ ৫ জন ও মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।