সিলেটবুধবার , ১৭ জানুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুরমা নদীর পাড়ে মিলল যুবকের লাশ

admin
জানুয়ারি ১৭, ২০২৪ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের সুরমা নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর মেন্দিবাগসংলগ্ন নদীর পাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এদিন বেলা ১১টায় সিলেট মহনগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সকালের দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এটা খুনের ঘটনা না কি অন্যকিছু তা লাশের সুরতহাল প্রতিবেদন দেখে জানা যাবে।

লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি মঈন উদ্দিন।