সিলেটবুধবার , ২৪ জানুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

admin
জানুয়ারি ২৪, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। বিপিএলের দশম আসরের অষ্টম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বরিশালের হয়ে খেলতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

এ ম্যাচের আগে মুশফিকের বিপিএল পরিসংখ্যান ছিলো ১০৭ ম্যাচে ২৯৭৬ রান। ৩ হাজার ক্লাবে নাম লেখাতে ২৪ রান দরকার ছিলো মুশফিকের। বরিশাল ইনিংসে ১২তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে বিপিএলে ৩ হাজার রান পূর্ণ করেন মুশফিক। এর আগে খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএলের প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল।

৩ হাজার ক্লাবে নাম লিখিয়েই তামিমকে টপকে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক। ৯২ ম্যাচের ৯১ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ২৫টি ফিফটিতে তামিমের রান ৩০২৪। আর ১১৪ ম্যাচের ১০৮ ইনিংসে ২০টি ফিফটিতে ৩০৩৮ রানের মালিক মুশফিক। মাইলফলকের ম্যাচে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬২ রান করেন মুশফিক।