সিলেটসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মহানগরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

admin
জানুয়ারি ২৯, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের আখালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মাহবুব আহমদ (২০) নামে এক তরুণ আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে মহানগরের আখালিয়ায় বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মাহবুব সিলেট সিটি করপোরেশন এলাকার ৩৮ নং ওয়ার্ডের কালিগাঁও এলাকার বাসিন্দা। তিনি লালবাজার এলাকার মাংস ব্যবসায়ী ছিলেন।

এ ঘটনায় আরও দুই তরুণ আহত হয়েছেন। এরা হলেন- আহমদ (১৭) ও হৃদয়। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানা যায়, মহানগরের আখালিয়া সুরমা এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। পরে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাহবুব মারা যান।

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।