সিলেটসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নিজেই নিজের প্রাণ নিলেন অরুনা

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে অরুনা বেগম (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে নগরীর শাহপরাণের উত্তর বালুচর জোনাকি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অরুনা সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার (মাটগাও) এলাকার মৃত আব্দুল সালামের মেয়ে।

থানা পুলিশ জানায়, বিকেল চারটার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া ওই যুবতীর মরদেহ উদ্ধার করে। তবে তার ফাঁস দেয়ার কারণ জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, লাশটিতে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।