সিলেটমঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে

admin
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগাছায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিচ্ছেন হুমায়রা আক্তার তিন্নি। তিনি উপজেলার রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিন্নি দশগাঁও গ্রামের স্থানীয় ওয়ার্ড আ.লীগ নেতা আব্দুল ওহাব রতনের মেয়ে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ওই পরীক্ষার্থী কেঁদে কেঁদে খাতায় লিখছেন। এ সময় হল পরিদর্শকরা তাকে সান্ত্বনা দিচ্ছেন।

এ ব্যাপারে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর প্রতি সমবেদনা জানিয়েছি। তাকে সান্ত্বনা দিচ্ছি, যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়; সে বিষয়ে খেয়াল রাখছি।

এর আগে ওই পরীক্ষার্থীর বাবা রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন রাত ৩টায় তিনি মারা যান।