সিলেটবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

admin
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের হাসারা ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল রমজান কাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে কামাল হোসেন (৩০) ও তার মেয়ে মাহিরা মাহি (১০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়াগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে সড়কের ওপরে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে।

হাসাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, নিহত কামাল হোসেন ও তার মেয়ে মাহিরা মাহির মরদেহ বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে।