সিলেটবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ওসমানীনগরের সা জা প্রাপ্ত আসামী সিলেট থেকে গ্রেফতার

admin
মার্চ ৭, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ওসমানীনগর প্রতিনিধি:
১০টি গ্রেফতারী পরোনা ও ৫ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ভূক্ত এবং ৬৭ লক্ষ ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানার পুলিশ। গ্রেফতারকৃত ইকবাল হোসেন (৪৮)।

উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের আব্দুল মালিকের পুত্র।

বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সিলেট শহরের শাহপরান (রহ:) থানার সবুজভাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওসমানীনগর থানার সিআর সাজা ০৮টি ও সিআর ০২টিসহ মোট-১০টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ও দীর্ঘদিন পলাতক ছিলো ইকবাল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুক হক।