সিলেটসোমবার , ১৮ মার্চ ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আ.লীগের আলোচনা সভা আজ

admin
মার্চ ১৮, ২০২৪ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিস ভবনে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি নেয় আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ১৮ মার্চ সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে।