সিলেটমঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শাবিতে স্বাধীনতা দিবস উদযাপন

admin
মার্চ ২৬, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে পতাকা উত্তোলন, শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দেশাত্ববোধক গান প্রচার করে কর্তৃপক্ষ। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ আমিনা পারভীন, বিভিন্ন দপ্তর প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের দপ্তর, বিভাগ, শিক্ষক ও ছাত্রসংগঠন, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, শাবি প্রেসক্লাবের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।