সিলেটশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে ৭ জুয়াড়ি ডিবির জালে

admin
এপ্রিল ২৭, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ৭ জুয়াড়িকে আটক করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টর দিকে বিমানবন্দর থানার কলবাখানী আ/এ সাকিনস্থ চাষনীপীর মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন- বাহুবলের সাইফুল ইসলাম(২৮), কিশোরগঞ্জের মো. জালাল হোসেন (৪৪), দোয়ারাবাজারের লালন মিয়া(৩৫), মো. আনা মিয়া(৪৯), বিশ্বম্ভরপুরের নুরুল ইসলাম(৩৫), নবীগঞ্জের সুমন ঠাকুর(২৩) ও সিলেট জালালাবাদের সুজন আহমদ(২৯)।

আটককৃতদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে; পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে বলে জানান মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।