সিলেটরবিবার , ৫ মে ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুনামগঞ্জে বিএনপির আরও ৭ নেতা বহিষ্কার

admin
মে ৫, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় সিদ্ধান্তকে অমান্য করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সুনামগঞ্জ বিএনপির আরও সাতজন নেতা-নেত্রীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ও প্রেরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- সুনামগঞ্জ বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কাশেম, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মো. হারুনুর রশিদ দুলাল, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য মোহন মিয়া বাচ্চু, সুনামগঞ্জ মহিলা দলের সাবেক আহ্বায়ক মদিনা আক্তার, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দি ও জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। এরা সবাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল শনিবার সন্ধ্যায় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারাই এ সরকারের অধীনে নির্বাচনে প্রার্থী হবেন তাদের একই পরিণতি ভোগ করতে হবে।