সিলেটমঙ্গলবার , ২১ মে ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বাল্যবিবাহ থেকে কিশোরীর রক্ষা, কনের বাবাকে জরিমানা

admin
মে ২১, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার সংবাদদাতা:
সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরীর বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত হোটেলে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) কাজী শামীম তাকে এই জরিমানা করেন।

ইউএনও কাজী শামীম বলেন, বিয়ানীবাজার পৌরসভা এলাকায় একটি রেস্টুরেন্টে বাল্যবিবাহ আয়োজন করা হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

বাল্যবিবাহের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে কনের পিতাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা বিয়ানীবাজার প্রশাসন তৎপর। এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবেও বলেও জানান তিনি।