সিলেটমঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কাতারে প্রাণ হারালেন সিলেটের দুই প্রবাসী

admin
অক্টোবর ১, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কানাইঘাট সংবাদদাতা:
সিলেটের দুই প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় কাতারের সানাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের আরজান আলীর ছেলে ফারুক আহমদ ও একই ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামের মাসুক আহমদের ছেলে মোহাম্মদ। দুর্ঘটনায় ফারুক ও মোহাম্মদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কাতার প্রবাসী কানাইঘাটের বাসিন্দা রাইহান আহমদ।

রাইহান আহমদ বলেন, ‘কাতারে আমার পাশের একটি মেসে ফারুক আহমদ ও মোহাম্মদ থাকতেন। সকালে কাজে যাওয়ার সময় সানাইয়া নামক স্থানে একটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে তাদের বহনকারী গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক আহমদ ও মোহাম্মদ মারা যান।’