সিলেটবুধবার , ৯ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড

admin
অক্টোবর ৯, ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেডিকেলের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান শিশির রঞ্জন চক্রবর্তীকে সভাপতি করে ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

এর আগে এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে ওসমানী হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের বহির্বিভাগে চাপ থাকায় তাঁকে কেবিনে পরীক্ষা করা হয়। পরে সংশ্লিষ্ট চিকিৎসক তাঁকে ভর্তি করার জন্য বলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এম এ মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।