সিলেটবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

দুর্ঘটনার কবলে গাড়ি, যা বললেন সারজিস

admin
নভেম্বর ২৮, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে। তবে এবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন সারজিস আলম। এদিন রাতে ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। মনে রেখো-শহীদেরা মরে না।’

চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এর আগে হাসনাত ও সারজিসকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।