স্টাফ রিপোর্টার:
সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে সিলেট জেলায় ২৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের ১৬তম আহ্বায়ক কমিটি।
গতকাল বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সিলেট জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।











