সিলেটবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা, মোটরসাইকেল চালকের মৃত্যু

admin
ডিসেম্বর ১১, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগরে মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক মারা গেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকার ব্রাহ্মণশাসন কশরতলে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত পংকী মিয়ার (৩৫) বাড়ি ওসমানীনগরের চাতলপাড় গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে ব্রাহ্মণশাসন কশরতলে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে পংকীর মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।