সিলেটসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিদেশি আগ্নেয়াস্ত্রসহ র‍‍্যাবের জালে দেলোয়ার

admin
ডিসেম্বর ১৬, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করেছ র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। তাদের ব্রাহ্মণবাড়িয়ার (সিপিসি-১) টিম মো. দেলোয়ার হোসেন (৪০) নামের এ অপরাধীকে ওই জেলার কসবা থানাধীন গঙ্গানগর পূর্বপাড়া থেকে সোমবার ভোররাতে গ্রেফতার করে।

দেলোয়ার এ থানার গঙ্গানগর (পূর্বপাড়া) গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। গ্রেফতারের সময় তার কাছে থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি ও ২ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‍‍্যাব।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- দেলোয়ারের বিরুদ্ধে কসবা থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।