সিলেটবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাণ গেলো শিশুর

admin
ডিসেম্বর ২৬, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট উপজেলার জুলাই ব্রিজ এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে দুর্ঘটনায় ৩ বছরের শিশু নিহত ও একই পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইবা আক্তার (৩) জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের সিএনজি চালক আবুল কালামের মেয়ে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ইবার বাবা সিএনজি অটোরিকশাচালক আবুল কালাম (৩৫), তার স্ত্রী শিফা আক্তার (২৬), তাদের ৪ মাসের ছেলে আহনাফ, আবুল কালামের মা খাজুর বিবি (৮০), বোন সফাতুন নেছা (৪৫) ও ভাগ্নি তান্নি আক্তার (১৩)।

তাদের মধ্যে খাজুর বিবি ও সফাতুন নেছার অবস্থা আশংকাজনক। তাদের সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে আবুল কালাম তার নিজ বাড়ি থেকে অটোরিকশাযোগে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরের দিকে আসছিলেন। তাদের গাড়িটি সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট বাংলাবাজারের পূর্বে জুলাই ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে দ্রুতগতিতে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টর গাড়ির পিছনে সজোরে ধাক্কা খায়। এতে অটোকিশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু ইবা আক্তার মৃত্যুবরণ করে।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহতের বিষয়টি  নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।