সিলেটশুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে র‍্যাবের জালে আওয়ামী লীগ নেতা

admin
জানুয়ারি ৩, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ এর একটি ইউনিট।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুম্মা উপজেলার তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে গ্রেফতার করা হয়।

সিলেটভিউকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মসিউর রহমান সুহেল জানান, তাকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জানা গেছে, গ্রেফতারকৃত আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার আসামি আনা।