সিলেটবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

লাশ ভেবে তুলকালাম : ভেতরে কোলবালিশ!

admin
জানুয়ারি ২৯, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কাজলরেখা খালে হোগলায় পেঁচানো লাশ ভাসছে ভেবে ব্রিজের উপর শত শত মানুষ ভিড় করেন। পরে পুলিশ এসে হোগলা খুলে দেখে ভিতরে কাপড় ও তোশক দিয়ে পেঁচানো রয়েছে একটি কোলবালিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের কাজলরেখা খালের উপর বালিগাঁও টঙ্গীবাড়ী প্রধান সড়কে ঋষিবাড়ি ব্রিজের নিচে হোগলা দিয়ে পেঁচানো মৃত মানুষের মতো একটি বস্তু দেখা যায়। এটি দেখতে শত শত মানুষ ভিড় জমান।

পরে টঙ্গীবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি খুলে দেখতে পায়- মৃত মানুষের মতো করে কাপড় ও তোশক দিয়ে পেঁচিয়ে দুটি বাঁধ দিয়ে হোগলায় মোড়ানো রয়েছে। পরে তারা স্থানীয়দের সামনে খুলে দেখে একটি কোলবালিশ।