সিলেটমঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বড়লেখায় ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৩

admin
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন ময়ষট্টিসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সাহাব উদ্দিন ময়ষট্টি পূর্ব-হাতলিয়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন ময়ষট্টি এক বিএনপির নেতার করা হামলা-ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী। গ্রেপ্তার অপর আসমি হেলাল আহমদ (৪৭) ও খাইরুল ইসলাম সি.আর ৮৮/২৩ (বিয়ানী) মামলায় ৫৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেপ্তার তিন আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।