সিলেটবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে ট্রাক কেড়ে নিল মাছ ব্যবসায়ীর প্রাণ

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত আব্দুল মজিদ বুধবার সকালের দিকে তার নিজ পুকুরে মাছ ধরে বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তিনি রাস্তা পারাপারের সময় লাখাই থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

এতে আব্দুল মজিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবালিত গাড়িটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতল মর্গে পাঠিয়েছে।