সিলেটমঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মহাজনপট্টি থেকে রাফিকে যে কারণে ধরলো পুলিশ

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর মহাজনপট্টিস্থ কাষ্টঘর রোডের প্রবেশমুখে অভিযান চালিয়েছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় আরিফুল ইসলাম রাফি (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ।
আরিফুল ইসলাম রাফি সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগরের মো. সেলিমের ছেলে।
মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এ তথ্য জানিয়েছে।
এসএমপি’র মিডিয়া বিভাগ জানায়, অভিযানকালে আরিফুল ইসলাম রাফির কাছে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
এঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।