সিলেটবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আজবাহার শেখসহ সিলেটের চার পুলিশ কর্মকর্তা ওএসডি

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগর পুলিশের বিতর্কিত কর্মকর্তা সাবেক ডিসি আজবাহার আলী শেখসহ সিলেটের সাবেক ও বর্তমানে দায়িত্বরত চার কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। ওএসডি হওয়া তিন কর্মকর্তা হলেন- সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি বিজর বসাক, সিলেট মহানগর পুলিশের বিতর্কিত কর্মকর্তা সাবেক ডিসি আজবাহার আলী শেখ, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ এহসান শাহ ও উপকমিশনার মো. সোহেল রেজা। প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যক্রর করা হবে বলেও এতে উল্লোখ করা হয়।