সিলেটশুক্রবার , ৭ মার্চ ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

admin
মার্চ ৭, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী খাসিয়াদের গুলিতে শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভারতে প্রবেশের পর খাসিয়াদের হামলায় তিনি নিহত হন।

নিহত শাহেদ মিয়া কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে সে দেশের খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান শাহেদ। একপর্যায়ে তাদের গুলিতে নিহত হন তিনি।

স্থানীয়রা বলছেন, ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্য সামগ্রী বহনের জন্য অনেকে ভারতে অনুপ্রবেশ করে থাকেন। বৃহস্পতিবার গভীর রাতে লাইজুরি এলাকায় গুলির শব্দ শোনা গেছে।

শাহেদের পরিবারের দাবি, মরদেহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় বিএসএফের সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ভারতীয় চোরাকারবারি (খাসিয়া) কর্তৃক এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র থেকে জানার পর বিএসএফকে জানালে তারা মরদেহের একটি ছবি বিজিবিকে প্রদান করে। পরে সেটি যাচাই-বাছাই করে শাহেদের মরদেহ নিশ্চিত হওয়া যায়।