সিলেটরবিবার , ৯ মার্চ ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজার ও জকিগঞ্জ এবং হবিগঞ্জের ধরা পড়লো শাহিন, সাথে আরো ২ জন

admin
মার্চ ৯, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
গ্রেফতারকৃতরা হচ্ছে জকিগঞ্জের নান্দ্রিশী বাজারের ফখরুল উদ্দিনের ছেলে মো. শাহিন উদ্দিন, বিয়ানীবাজারের দুবাগ গ্রামের নুর আলী ইসলামের ছেলে মো. রবিউল এবং হবিগঞ্জের আজমেরীগঞ্জের মুরাদপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো. জুনায়েদ মিয়া।

জানা যায়, আজ শনিবার ভোরে শাহপরাণ থানার দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে পুলিশ চেকপোস্ট করাকালে একটি ট্রাক আটক করে। এতে তল্লাসী চালিয়ে ৩শ ৮ বস্তায় ১৫ হাজার ৯২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা।