নিজস্ব সংবাদদাতাঃ বিগত ৫ অক্টোবর, বিকাল ৫ টার দিকে তাজপুর হাইওয়েতে ছাত্রদল নেতা ইমরান আহমদ নাইম,মাজেদ আহমদ,সজিব আহমদ,নাজির মিয়া,রাহিম আলী এবং আরও কয়েকজন ছাত্রদল নেতাকর্মী বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল আহমদের নির্বাচনী প্রচারনা করছিলেন।এসময় ছাত্রলীগ নেতা মিজানের নেত্বৃত্বে হটাৎ আওয়ামিলীগ ও ছাত্রলীগের কর্মীরা এসে বাধা দেওয়া শুরু করে।এক পর্যায়ে প্রচারনাকারীদের উপর হামলায় লিপ্ত হয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের কর্মীরা।
কিছু ছাত্রদল কর্মীরা প্রান বাচিয়ে পালাতে পারলেও এতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা মাজেদ আহমদ,সজীব আহমদ,ইমরান আহমদ নাইম ও এমাদ আহমদ।পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এক সূত্রে জানা যায় ছাত্রদল নেতা-কর্মীরা শান্তশিষ্টভাবে প্রচার করছিল।

ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের এলাকায় প্রচারনা করায় ক্ষিপ্ত হয়ে এই অতর্কিত হামলা চালায়। আমাদের প্রতিনিধি আরও জানতে পারেন পরবর্তীতে ছাত্রদল নেতা কর্মীরা থানায় জিডি ও মামলা করতে গেলে পুলিশ তাতে অসম্মতি জানায়।

