সিলেটশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

চৌকিদেখি থেকে পুলিশের জালে কাশেম

admin
মার্চ ২২, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের চৌকিদেখি এলাকা থেকে আবুল কাশেম আসাদ নামে মহানগর আওয়ামী যুবলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপরে এয়ারপোর্ট থানার চৌকিদেখির রূপসা আবাসিক এলাকার নিজ বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। আসাদ মহানগরের ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য।

গ্রেফতার আবুল কাশেম আসাদ এয়ারপোর্ট থানার চৌকিদেখি রূপসা এলাকার মৃত আব্দুল হামিদির ছেলে। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি সি আর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতার আসামি সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আগামি। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।