সিলেটবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আইন হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশন: সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
এপ্রিল ১০, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখনো পুলিশকে পুনর্গঠন করা যায় নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনো তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরো উন্নয়ন হবে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আগের থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই একশনে যাবে পুলিশ।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে নতুন কোন আপডেট নেই।