সিলেটরবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের জকিেঞ্জের আ.লীগের যুগ্ম সম্পাদক বাবর গ্রেফতার

admin
এপ্রিল ২০, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর (৬২) কে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোররাতের দিকে জকিগঞ্জ থানা পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তিনি জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, এমএজি বাবরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে।
এরমধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, তিনিসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এমএজি বাবরকে গ্রেফতার করা হয়। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।