সিলেটরবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে আরও এক আওয়ামী লীগ নেতা গ্রেফতার

admin
এপ্রিল ২০, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর (৬২)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) ভোরে জকিগঞ্জ পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা পুলিশ।

বাবর জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, এমএজি বাবরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এমএজি বাবরকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।