সিলেটবুধবার , ৭ মে ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বেসরকারি অফিসেও ঈদুল আজহায় ১০ দিন ছুটি

admin
মে ৭, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (৭ মে) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঈদের ছুটির এই সময়ে সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসও বন্ধ থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঈদের আগে দুই শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. কামরুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-আজহা উপলকক্ষে জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ১১ ও ১২ জুন ২০২৫ তারিখ যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে ২০২৫ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ ছাড়া সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ মে ও ২৪ মে) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।