সিলেটমঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

অপারেশন ডেভিলহান্ট : আজমিরীগঞ্জ আ.লীগের সহ-সভাপতি মঞ্জু গ্রেফতার

admin
মে ১৩, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপারেশন ডেভিলহান্টের অভিযানে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু কান্তি রায় (৭০) -কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় পৌরশহরের সোনালী ব্যাংক সংলগ্ন উনার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন- আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু কান্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।