সিলেটবুধবার , ১৪ মে ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার

admin
মে ১৪, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানা ভুক্ত ১ হাজার ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৪৩ জন। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও পরোয়ানা ভুক্ত ১ হাজার ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬৪৩ জনসহ মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৪৭ জনকে। এ সময় একটি এলজি (হালকা মেশিনগান) উদ্ধার করা হয়েছে।

বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।