সিলেটবুধবার , ১৪ মে ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
মে ১৪, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আজ বুধবার (১৪ মে) সকালে ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ মাইজগাঁও গ্রাম থেকে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তার পরিচয় শনাক্তে কাজ চলছে।