সিলেটশনিবার , ১৭ মে ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গোলাপগঞ্জে এমসি একাডেমী ১৯৭২-৭৩ এসএসসি ব্যাচের পূণর্মিলনী শনিবার

admin
মে ১৭, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীট এমসি একাডেমী স্কুল ও কলেজের ১৯৭২-৭৩ ব্যাচের এসএসসি প্রাত্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগামী শনিবার পূণর্মলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। অনুষ্ঠানকে সুন্দরভাবে সফল করতে গঠন করা হয়েছে পূণর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি।

কমিটিতে আহ্বায়ক খয়ের উদ্দিন আহমদ চুনু, যুগ্ম আহ্বায়ক আব্দুছ সুবহান, যুগ্ম আহ্বায়ক ও বৃক্ষ প্রেমিক আব্দুল লতিফ সরকার, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, মো. আলেক খান এনাম আহমদ ও সোহাদ মিয়াকে নিয়ে এই কমিটি গঠন করা হয়।

পূণর্মলনী অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা জানান- অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে বিকেল পর্যন্ত। দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠানে থাকবে আলোচনা সভা, এলাকার উন্নয়নে কর্মপরিকল্পনা, স্মৃতিচারণ ইত্যাদি।

কমিটির যুগ্ম আহ্বায়ক ও বৃক্ষপ্রেমিক আব্দুল লতিফ সরকার জানিয়েছেন-শনিবার সকাল ৯ টায় অনুষ্ঠান শুরু হবে আর শেষ হবে বিকেল ৫টায়। অনুষ্ঠানে সকলকে যথাসময়ে ১৯৭২-৭৩ এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন কমিটির দায়িত্বশীলরা।