সিলেটমঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

admin
মে ২০, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে ট্রাক চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় সে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টায় সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নাঈম আহমদ (১৮) শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি মো. মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছে।তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।