সিলেটশনিবার , ৩১ মে ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জৈন্তাপুর, দেখে এলেন ডিসি

admin
মে ৩১, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

গত দু’দিনের অবিরাম ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সিলেটের সীমান্তজনপদ জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত। খালবিল নদী নালায় পানি বাড়ায় ফসিল জমিসহ গবাদিপশু ও খাবার নিয়ে শঙ্কায় কৃষকরা।

শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার সারিঘাট, রাংপানিসহ গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

সারি বড়গাং’ রাংপানি নদী স্বাভাবিক সহ উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে এখনো কোনো এলাকায় বন্যর আশঙ্কা দেখা যায়নি। পানি বিপদ সীমার নিচে রয়েছে উপজেলা প্রশাসনের সকল প্রস্তুতি রয়েছে।

 

 

এবিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা জানান জৈন্তাপুর উপজেলায় এখনো বন্য পরিস্থিতি বিপৎসীমার নিচে রয়েছে। আজ জেলা প্রশাসক উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। আগের প্রস্তুতি অনুযায়ী ৪৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বর্ষাকাল আসার পূর্বেই উপজেলার সকল পাহাড়টিলা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

 

 

সেই সাথে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাহী কর্মকর্তার দপ্তরে যোগাযোগ রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানিযেছেন তিনি।