সিলেটবুধবার , ১১ জুন ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বিয়ানীবাজার জুলাই আন্দোলনের শহীদ পরিবারের পাশে ঈদুল আযহায় মানবিক সহায়তা ও শুভেচ্ছা বিনিময়

admin
জুন ১১, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিয়ানীবাজার জুলাই আন্দোলনের শহীদ পাঁচ পরিবারের প্রতি সম্মান ও সহানুভূতির অংশ হিসেবে সার্বিক মানবিক সহায়তা প্রদান ও ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কোরবানির মাংস বিতরণ করা হয়, পাশাপাশি বিয়ানীবাজার এনসিপি (NCP) ও যুবশক্তির পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মধ্যে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন,
শহীদ পরিবারের সদস্য সিয়াম আহমেদ,জাতীয় যুবশক্তি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার ইমন (সানি), বিয়ানীবাজার থানার অফিসার জনাব আব্দুল আহাদ, জেলা ও উপজেলা এনসিপি প্রতিনিদি আতাউর রহমান আতা, রায়হান সাজু, আবিদ আহমেদ, মজলু মিয়া, সাগর আহমেদ সহ অসংখ্য NCP সদস্য এবং সিলেট জেলা ও বিয়ানীবাজারের নেতৃবৃন্দ।

এই মানবিক প্রয়াস ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শহীদ পরিবারের পাশে থেকে ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আয়োজকরা জানান, এই দায়বদ্ধতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।