সিলেটসোমবার , ১৬ জুন ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে করোনার থাবা, একজনের অবস্থা আশঙ্কা জনক

admin
জুন ১৬, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ভয় দেখাচ্ছে গোটা বিশ্বকে। সনাক্ত হচ্ছে বাংলাদেশেও। তবে সিলেটে এতদিন করোনা ভাইরাসে কেউ সনাক্ত না হলেও শুক্রবার ও রবিবার দু’জন সনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান।

তিনি জানান, আক্রান্ত দুজন শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তিনি ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ। অপরজন নারী।

তাদের একজনের বাড়ি সুনামগঞ্জে। আর অপরজন সিলেট মহানগরীর অধিবাসী।

তিনি সিলেটবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।