সিলেটমঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

৪১ বছর বয়সেই মারা গেলেন আন্তর্জাতিক আম্পায়ার

admin
জুলাই ৮, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৪১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন আফগানিস্তানের এই অভিজ্ঞ আম্পায়ারের। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন শিনওয়ারি। ৩৪টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশের ঘরোয়া পর্যায়ে প্রথম-শ্রেণির ৩১টি, লিস্ট ‘এ’ ৫১টি এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৯৬টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

এক শোকবার্তায় আফগান ক্রিকেট বোর্ড বলেছে, ‘বিসমিল্লাহ জান আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিলেন। তার মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট গভীরভাবে শোকাহত।’

শোকবার্তায় আরও বলা হয়েছে, ‘আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।’