সিলেটবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জৈন্তাপুরে এসএসসিতে পাশের হার ৬৮ দশমিক ৩১ শতাংশ

admin
জুলাই ১০, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা মোট পাশের হার ৬৮ দশমিক ৩১ শতাংশ। উপজেলার ২৫ টি প্রতিষ্ঠান হতে ১ হাজার ৯শ’ ৮৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৩ টি জিপিএ-৫ সহ মোট পাশ করেছেন ১ হাজার ৩শ’ ৫৮ জন।
বৃহস্পতিবার (১০ই জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিঃদাঃ) অভিজিৎ কুমার পাল স্বাক্ষরীত এক ফলাফল বিবরনীতে এ তথ্য জানানো হয়।

তার মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে মাধ্যমিক পর্যায়ে ১৬টি প্রতিষ্ঠান হতে ১ হাজার ৫০৯ জন অংশ নিয়ে ১০টি জিপিএ-৫ সহ ১ হাজার জন শিক্ষার্থী পাশ করেছে। পাশের হার ৬৬ দশমিক ২৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে জৈন্তাপুর সরকারী উচ্চবিদ্যালয় ৮ টি, হরিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ১টি, ও জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল এন্ড কলেজ ১টি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ভোকেশনাল পরিক্ষায় টি প্রতিষ্ঠান হতে ২৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১টি জিপিএ-৫ সহ ২০২ জন শিক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৬৮ দশমিক ৭১ শতাংশ। কারিগরি বিভাগে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ (ভোকেশনাল শাখা) জিপিএ ৫ পেয়েছে ১টি, ব্রিগেডিয়ার মজুমদার উচ্চবিদ্যালয় ২ টি, সারীঘাট উচ্চবিদ্যালয় ৭টি ও রমজান রুপজান বাগেরখাল একাডেমি স্কুল এন্ড কলেজ ১টি।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরিক্ষায় ৪টি প্রতিষ্ঠান হতে ১৮৫ জন অংশ নিয়ে ২টি জিপিএ-৫ সহ ১৫৬ জন শিক্ষার্থী পাশ করেছেন। পাশের হার ৮৪.৩২ %। এর মধ্যে জৈন্তা ডিএস আলীম মাদরাসা ২টি জিপিএ ৫ পেয়েছে।