সিলেটরবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে যুবলীগ নেতা গ্রেফতার

admin
নভেম্বর ২, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বুড়িডহর গ্রামের মকবুল আলীর ছেলে। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম এর তথ্যাবদানে এসআই জগৎ জ্যোতির নেতৃত্বে সিলেট শহরের শাহ পরান থানাধীন লামাপাড়া এলাকা থেকে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। সে ৭টি মামলায় সাজাপ্রাপ্ত ও বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের দুটি মামলার এজাহার নামিয় আসামী।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম জানান, আব্দুর রহমানের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এর মধ্যে ৭টিতে সাজাপ্রাপ্ত আসামি। তাকে ধরতে পুলিশ বেশ কিছুদিন থেকে অভিযান চালাচ্ছিল। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।