সিলেটমঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

পরিদর্শক পদে পদোন্নতি পেলেন পুলিশের ২৭৩ জন এসআই

admin
নভেম্বর ৪, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশের ২৭৩ জন উপ-পরিদর্শক (এসআই) পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) আফরিদা রুবাইয়াত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ২৭৩ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতির অনুমোদন দিয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নিরস্ত্র, সশস্ত্র ও ট্রাফিক শাখার কর্মকর্তারা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৮ জন নিরস্ত্র উপ-পরিদর্শক, ৯৭ জন সশস্ত্র উপ-পরিদর্শক এবং ২৮ জন সিটি ও ট্রাফিক সার্জেন্ট পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।

জনস্বার্থে জারি করা এ পদোন্নতির আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।