সিলেটবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে উদ্ধার নরসিংদির অ*প*হৃ*ত কিশোরী, র‌্যাবের খাঁচায় পিতা-পূত্র

admin
নভেম্বর ৬, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

সিলেট থেকে উদ্ধার করা হয়েছে নরসিংদীর এক কিশোরীকে। সেই সাথে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কিশোরীটির প্রেমিক ও তার পিতাকে

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

 

তারা জানায়, বুধবার দিবাগত রাত ১২টার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ থানার টুকেরবাজারের তৈমুরনগর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার গোপীনাথপুর গ্রামের ইকো মিয়ার ছেলে মো. কাজল মিয়া (৪৫) ও তার ছেলে রহমত উল্লাহ খন্দকার (২১)।

 

র‌্যাব জানায়, অপহৃত কিশোরীটি পঞ্চম শ্রেণীতে পড়ে। রহমত উল্লাহ দির্ঘদিন থেকে তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু সে তা প্রত্যাখ্যান করে।

 

এ অবস্থায় বুধবার নিজের স্কুলে কোচিং শেষে বাসায় না ফেরায় তার অভিভাবকরা খোঁজ নিয়ে জানতে পারেন সকাল পৌণে ১০টার দিকে রহমত আলী অপর দু’জনকে নিয়ে কিশোরীটিকে ফুঁসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে।

এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় রহমত আলী ও তার পিতাকে আসামী করা হয়। এরপর র‌্যাব ঘটনার তদন্ত শুরু করে।

 

উদ্ধারকৃত কিশোরীসহ আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।